২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হারুণ হত্যায় একজন গ্রেপ্তার

চট্টগ্রামে পরিবহন ব্যবসায়ী ও যুবদল নেতা হারুণ হত্যার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2017, 07:16 PM

Updated : 19 Aug 2022, 06:12 PM

রোববার ভোরে সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি থেকে মো. জসীম উদ্দিন (৩৭) নামের ওই ব্যক্তিকে তাকে গ্রেপ্তার করা হয়।

সদরঘাট থানার ওসি মর্জিনা আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে জসীমকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জসীম হত্যাকাণ্ডে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন উল্লেখ করে ওসি জানান, তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

Image
হারুণ অর রশিদ চৌধুরী

হারুণ অর রশিদ চৌধুরী

গত ৩ ডিসেম্বর নগরীর কদমতলী এলাকায় গুলি করে হত্যা করা হয় স্থানীয় পরিবহন ব্যবসায়ী ও যুবদল নেতা হারুণ অর রশিদ চৌধুরীকে। হত্যাকাণ্ডের পর বিএনপি নেতারা এ ঘটনার জন্য যুবলীগ-ছাত্রলীগকে দায়ী করেন।

নিহত হারুণ চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সিটি করপোরেশনের সাবেক ডেপুটি মেয়র প্রয়াত দস্তগীর চৌধুরীর বড় ভাই শহীদ মুক্তিযোদ্ধা আলমগীর চৌধুরীর ছেলে।

হারুণ হত্যাকান্ডের পর থেকে স্থানীয়রা ‘সন্ত্রাস প্রতিরোধ কমিটির’ ব্যানারে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে।

কমিটির বিলি করা প্রচারপত্রে লেখা হয়েছিল, সিআরবি জোড়া খুনের অন্যতম আসামি সাইফুল ইসলাম লিমনের নেতৃত্বে কাউন্সিলর কাদের গ্রুপের সন্ত্রাসী আলাউদ্দিন, নুর উদ্দিন, নুরুন্নবী ও দুলালসহ আরও কয়েকজন হামলা চালিয়ে হারুণকে হত্যা করে।

গ্রেপ্তার জসীম নুরুন্নবীর সহযোগী বলে জানান ওসি মর্জিনা।

পুরনো খবর:

চট্টগ্রামে পরিবহন ব্যবসায়ীকে গুলি করে হত্যা