২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইস্ট ডেল্টায় ভর্তি পরীক্ষা শুক্রবার

চট্টগ্রামের বেসরকারি ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির (ইডিইউ) ২০১৮ সালের স্প্রিং সেমিস্টারের ভর্তি পরীক্ষা শুক্রবার অনুষ্ঠিত হবে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2017, 11:08 PM

Updated : 12 Apr 2022, 12:57 AM

বৃহস্পতিবার ইডিইউ’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার সকাল ১১টায় নগরীর প্রবর্তক মোড়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সকালে বিবিএ, এমবিএ ও অর্থনীতি বিভাগের পরীক্ষা হবে। বিকাল ৩টায় ইংরেজি বিভাগ এবং ইঞ্জিনিয়ারিং অনুষদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষার ফলাফল পরদিন শনিবার ইডিইউ’র নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, যেসব শিক্ষার্থী এসএসসি ও এইচএসসি বা সমমানের দুই পরীক্ষায় ভালো ফল করেছে অথবা ভর্তির পর প্রথম সেমিস্টারে ভাল ফল করবে তাদের জন্য ইডিইউ তে বিভিন্ন স্কলারশিপের সুযোগ রয়েছে।

এগুলোর মধ্যে আছে চেয়ারম্যানস ডিসটিঙগুইশ স্কলারশিপ, বোর্ড অব ট্রাস্টিজ গ্র্যান্ট, চেয়ারম্যানস আউটস্ট্যান্ডিং স্টুডেন্ট এওয়ার্ড, চেয়ারম্যানস মেরিট এওয়ার্ড, ক্যাম্পাস জব অপরচুনিটিসহ নানা সুবিধা রয়েছে।