২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চার নারী ধর্ষণ: গ্রামের আরেক যুবক গ্রেপ্তার

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় মধ্যরাতে তিন প্রবাসী ভাইয়ের বাড়িতে হানা দিয়ে স্বর্ণালঙ্কার লুটের পাশাপাশি তাদের স্ত্রী ও এক বোনকে ধর্ষণের ঘটনায় ওই গ্রামের আরেক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2017, 10:44 PM

Updated : 19 Aug 2022, 06:13 PM

মাহমুদ ফারুকী (২৩) নামের এই যুবককে বুধবার চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন বলে কর্ণফুলী থনার পরিদর্শক (তদন্ত) হাসান ইমাম জানিয়েছেন।

উপজেলার শাহমীরপুর গ্রামে গত ১২ ডিসেম্বর রাতে এই ঘটনা ঘটলেও পুলিশের গড়িমসিতে মামলা হয় পাঁচ দিন পর একজন প্রতিমন্ত্রীর হস্তক্ষেপে। রোববার রাতে মামলা হওয়ার পর সুজন ওরফে আবু নামে ওই গ্রামের আরেক যুবককে গ্রেপ্তার করেছিল পুলিশ।

আবুকে মঙ্গলবার আদালতে হাজির করলে বিচারক তাকেও কারাগারে পাঠান।তার টিআই প্যারেড (শনাক্তকরণ পরীক্ষা) করানোর আবেদন হলেও জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে চায়নি পুলিশ।

তবে ফারুকীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে চেয়ে আদালতে আবেদন করা হবে বলে জানিয়েছেন কর্ণফুলী থানার ওসি সৈয়দুল মোস্তফা।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডে নেয়ার আবেদন বৃহস্পতিবার করা হবে।”

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আরও কয়েকজনকে আটক করা হয়েছে বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।

পুরনো খবর:

৪ নারী ধর্ষণ: গড়িমসির পর মন্ত্রীর হস্তক্ষেপে মামলা