২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সিটি করপোরেশন কর্মীর মৃত্যু

নগরীর ইপিজেড থানাধীন তালতলা এলাকায় নিজের ঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন এক ব্যক্তি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2017, 09:35 PM

Updated : 12 Apr 2022, 12:51 AM

বুধবার সন্ধ্যায় নেভি হাসপাতাল সংলগ্ন তালতলা পেয়ার আহমদ কলোনির বাসায় মারা যান আবদুর রহমান (৩৮) নামের ওই ব্যক্তি।

তিনি চট্টগ্রাম সিটি করপোরেশনের পরিচ্ছন্ন বিভাগে কাজ করতেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক এএসআই শীলব্রত বড়ুয়া জানান, বাসায় বাথরুমে ঢোকার সময় বিদ্যুতের সুইচে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হন আবদুর রহমান।

“রাতে হাসপাতালে আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”