২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ব্যবসায়ীকে গুলি করে হত্যায় মামলা

চট্টগ্রাম নগরীর মাদারবাড়িতে ব্যবসায়ী খুনের ঘটনায় মামলা করেছে তার পরিবার।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2017, 12:40 PM

Updated : 19 Aug 2022, 06:07 PM

সোমবার রাতে নগরীর সদরঘাট থানায় অজ্ঞাত পরিচয় আসামিদের বিরুদ্ধে হত্যা মামলাটি করেছেন নিহত হারুণুর রশিদ চৌধুরীর বড়ভাই হুমায়ুন কবির চৌধুরী।

সদরঘাট থানার পরিদর্শক (তদন্ত) রুহুল আমীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলার এজাহারে কোনো আসামির নাম উল্লেখ করা না হলেও পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

এখন পর্যন্ত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকা কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

পুলিশ কর্মকর্তা রুহুল আমীন বলেন, এজাহারে কয়েকজন যুবকের সাথে তার শত্রুতা থাকার কথা বলা হয়েছে। সবদিক মাথায় রেখে তদন্ত করা হচ্ছে।

রোববার সন্ধ্যায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানের নিচে দুর্বৃত্তরা হারুণুর রশিদ চৌধুরীকে গুলি করে হত্যা করে।

হারুণ চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দস্তগীর চৌধুরীর ভাইয়ের ছেলে। তিনি সদরঘাট থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক বলেও বিএনপি নেতারা জানিয়েছেন।

পুরনো খবর:

চট্টগ্রামে পরিবহন ব্যবসায়ীকে গুলি করে হত্যা