২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে আয়কর মেলায় আদায় ৫২৯ কোটি টাকা

চট্টগ্রামে এবারে সাতদিনের মেলায় ৫২৯ কোটি টাকা আয়কর আদায় হয়েছে। 

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2017, 08:38 PM

Updated : 19 Aug 2022, 05:55 PM

মঙ্গলবার চট্টগ্রামের মেলার শেষ দিনে আদায় হয় ৪৮ কোটি ৫৯ লাখ ৭৯ হাজার ৯৭৮ কোটি টাকা।

চট্টগ্রাম কর অঞ্চল-২ এর কমিশনার প্রদ্যূৎ কুমার সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এবার মেলায় অংশগ্রহণকারী, আয়কর আদায় এবং রিটার্ন জমা, সবই বেড়েছে।”

ঢাকার মতো চট্টগ্রামেও ১ নভেম্বর থেকে শুরু হয়ে ৭ নভেম্বর পর্যন্ত চলে আয়কর মেলা। মেলা শেষ হলেও নভেম্বর মাসজুড়েই আয়করদাতারা আয়কর দিতে পারবেন কর কার্যালয়গুলোতে।

চট্টগ্রামের মেলায় এবার মোট আয়কর আদায় হয়েছে ৫২৯ কোটি ৭০ লাখ ৯৮১ টাকা। গত বছর এর পরিমাণ ছিল ৫১৬ কোটি ৯৬ লাখ ৯০ হাজার ৪৯১ টাকা। গতবারের চেয়ে এবারের কর জমা হওয়ার পরিমাণ দুই দশমিক ৪৬ শতাংশ বেশি।

২০১৫ সালে মেলায় আয়কর আদায় হয়েছিল ৪৮২ কোটি ৯৩ হাজার ৫৪৪টাকা।

কর কর্মকর্তা প্রদ্যূৎ কুমার জানান, এবারে মেলায় সাত দিনে করসেবা নিয়েছেন ২ লাখ ৮৪ হাজার ৮৭৮ জন। এর মধ্যে আয়কর বিবরণি বা রিটার্ন জমা দিয়েছেন ৩২ হাজার ৫৮৪ জন। এদের মধ্যে নতুন প্রবর্তিত ট্যাক্স কার্ড নিয়েছেন ২৬ হাজার ৬৭জন।

গতবার রিটার্ন জমা পড়েছিল ১৮ হাজার ৩৪৯টি এবং সেবাগ্রহীতার সংখ্যা ছিল দুই লাখ ৭৩ হাজার ২০১জন।

মেলায় শেষ দিন মঙ্গলবার ৩৫ হাজার ৩৭২ জন করসেবা গ্রহণ করেন এবং আয়কর জমা পড়ে ৪৮ কোটি ৫৯ লাখ ৭৯ হাজার ৯৭৮ টাকা। রিটার্ন দাখিল করেন ৭ হাজার ৬১২ জন।

পুরনো খবর:

চট্টগ্রামে আয়কর মেলায় এবার লক্ষ্য ৬০০ কোটি টাকা