স্ত্রীকে ছুরি মেরে জনতার পিটুনি খেলেন স্বামী
চট্টগ্রামে এক গৃহবধূকে ছুরি মারার পর তার স্বামীকে ধরে পিটুনি দিয়েছে জনতা।
সোমবার বিকালে কোতোয়ালির সিনেমা প্যালেস গেইটে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
ছুরিতে আহত ইসমত আরা (৩০) ও পিটুনিতে আহত মো. খোকন (৩৫) লালদিঘী এলাকায় থাকেন।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে কোতোয়ালি থানার এসআই মো. মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কথাকাটাকাটির জের ধরে ইসমত আরাকে ছুরি মারেন।
এসময় স্থানীয় লোকজন খোকনকে ধরে পিটুনি দেয়। পরে তারা দুইজনকেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
খোকন মাদকাসক্ত বলে স্থানীয়রা জানিয়েছে, বলেন এসআই মামুন।
হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, ইসমত আরাকে ২৬ নম্বর ওয়ার্ডে ও খোকনকে ক্যাজুয়ালিটি বিভাগে ভর্তি করা হয়েছে।
