সাগরে জেলেরা পেল কন্টেইনার
চট্টগ্রামে সাগর থেকে একটি কন্টেইনার উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে জেলেরা।
কন্টেইনারটি কোনো রপ্তানি পণ্যবোঝাই জাহাজ থেকে পড়ে গেছে বলে ধারণা পুলিশের।
সীতাকুন্ড থানার এসআই আব্দুল মজিদ সরকার জানান, শুক্রবার বিকালে বঙ্গোপসাগরের মোহনা থেকে কন্টেইনারটি উদ্ধার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, মোহনা এলাকায় সাগরে কন্টেইনারটি ভাসতে দেখতে পান জেলেরা। বিকালে তারা কন্টেইনারটি টেনে কুমিরা ঘাটে নিয়ে এসে পুলিশকে খবর দেয়।
“কোনো জাহাজ থেকে কন্টেইনারটি পানিতে পড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে, যেটিতে কাপড় আছে বলে মনে হচ্ছে।”
কন্টেইনারটিকে কুমিরা ঘাটেই রাখা হয়েছে বলেও জানান তিনি।
