২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ১৫ যানবাহনের জরিমানা

ড্রাইভিং লাইসেন্স না থাকা, ট্রাফিক আইন অমান্য এবং উল্টোপথে চলায় ১৫ যানবাহনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2017, 06:49 PM

Updated : 11 Oct 2022, 02:34 PM

বৃহস্পতিবার নগরীর টাইগার পাস মোড়ে চট্টগ্রাম জেলা প্রশাসানের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মোরাদ আলী পরিচালিত ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এ জরিমানা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সিএনজিচালিত অটোরিকশা, মোটর সাইকেল, বাস, মিনিবাস, প্রাইভেট কারসহ বিভিন্ন যানবাহনে অভিযান চালানো হয়।

ফিটনেস না থাকা, ইনস্যুরেন্স না থাকা, উল্টোপথে গাড়ি চালানো, ড্রাইভিং লাইসেন্স না থাকার অপরাধে মোটরযান অধ্যাদেশ ১৯৮৩ অনুসারে মোট সাড়ে চার হাজার টাকা জরিমানা আদায় করা হয়।