২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু

চট্টগ্রামে মহেন্দ্রর সঙ্গে পিকআপের সংঘর্ষে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2017, 12:51 PM

Updated : 19 Aug 2022, 05:35 PM

বাকলিয়া থানার এসআই রাজীব কান্তি জানান, রোববার সকালে বাকলিয়া থানার পাঁচ নম্বর ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত নাজিমুর রহমান বাকলিয়া শহীদ এনএমএমজে কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।  

এসআই রাজীব বলেন, বহদ্দারহাট থেকে আসা মহেন্দ্রটির সঙ্গে বিপরীতমুখী একটি পিকআপের সংর্ঘষ হলে মহেন্দ্রটি রাস্তার পাশে পড়ে যায়। এ সময় গাড়ির কাচ ভেঙে নাজিমের গলায় আঘাত লাগে।

তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান।

তিনি জানান, পকেটে পাওয়া পরিচয়পত্র থেকেই নাজিমের পরিচয় জানতে পারেন তারা।