২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মহসিন কলেজে ছাত্রলীগের সংঘর্ষ

চট্টগ্রামের হাজী মুহাম্মদ মহসিন সরকারি কলেজে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে তিনজন আহত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2017, 07:43 PM

Updated : 19 Aug 2022, 05:23 PM

রোববার বেলা দেড়টার দিকে কলেজটির বাণিজ্য ভবনের সামনে সংঘর্ষে আহত তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এরা হলেন- ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের দ্বিতীয় বর্ষের আনোয়ারুল আলম শাহীন, ব্যবস্থাপনা দ্বিথীয় বর্ষের এম ইউ সোহেল ও মহসিন কলেজ থেকে এইচএসসি পাস করা আকমাম বাপ্পী।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাণিজ্য ভবনের সামনে শাহীন ও তার বন্ধুরা আড্ডা মারছিল। এসময় বাপ্পী ও তার সহযোগীরা সেদিকে গেলে সংঘর্ষ বেঁধে যায়।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী ছাত্রলীগ নেতা মাইনুন উদ্দিন মামুন বলেন, তাদের ৪/৫ জনের একটি দল বাণিজ্য ভবনের দিকে সাংগঠনিক কাজে গেলে আগে থেকেই সেখানে অবস্থান করা মেয়র ‘আ জ ম নাছিরপন্থি’ ছাত্রলীগ নেতা আব্দুর রউফের অনুসারীরা তাদের উপর হামলা চালায়।

চমেক পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আহত তিনজনের শরীরের বিভিন্ন জায়গায় ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।