২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রেপ্তারের পর ‘গুলিবিদ্ধ’ যুবক

চট্টগ্রামের সীতাকুণ্ডে এক যুবককে গ্রেপ্তারের পর গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2017, 07:14 PM

Updated : 19 Aug 2022, 05:23 PM

গুলিবিদ্ধ যুবককে ‘ডাকাত’ হিসেবে দাবি করে পুলিশ বলছে, সহযোগীরা পালানোর সময় গুলি ছুড়লে আহত হন তিনি।   

আহত যুবকের নাম নূর মোস্তফা (২৮)।

সীতাকুণ্ড থানার এসআই সুজয় কুমার মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার রাতে ১০-১২ ডাকাতের একটি দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এমন খবরে কেদারখিল এলাকায় অভিযানে যায় পুলিশ।

“এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করলে নূর মোস্তফা ও মো. ইউসুফ নামে দুইজনকে পুলিশ ধরে ফেলে।

“পালিয়ে যাওয়ার সময় অন্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে নূর মোস্তফার বাম পায়ে গুলি লাগে।”

আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

ঘটনাস্থল থেকে একটি এলজি, পাঁচটি কার্তুজ ও একটি রাম দা উদ্ধার করা হয়েছে বলেও জানান এসআই সুজয়।