২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাহাড় কাটায় চারজনের বিরুদ্ধে মামলা

চট্টগ্রাম নগরের বিশ্বকলোনি এলাকায় অবৈধভাবে পাহাড় কাটার অভিযোগে চারজনের বিরুদ্ধে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2017, 07:01 PM

Updated : 19 Aug 2022, 05:21 PM

বৃহস্পতিবার পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের হিসাব রক্ষণ কর্মকর্তা খন্দকার মো. তাহাজ্জুত আলী বাদি হয়ে আকবর শাহ থানায় এ মামলা করেন।

আসামিদের মধ্যে মোহাম্মদ বাবুল, মো. বেল্লাল ও মোহাম্মদ হারুনকে বুধবার বিকালে গ্রেপ্তার করা হয়েছে বলে থানার পরিদর্শক (তদন্ত) উৎপল কান্তি বড়–য়া জানিয়েছেন।

মামলার অপর আসামি হলেন, মোহাম্মদ বেলাল।

পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা তাহাজ্জুত আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আকবর শাহ থানাধীন ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ডের বিশ্বকলোনি এইচ ব্লকে বুধবার বিকালে মোহাম্মদ বেলালের বসতঘর নির্মাণের জন্য পাহাড় কাটার প্রমাণ মেলে। পরবর্তীতে তাকে শুনানির জন্য নোটিস দিলেও পাহাড় কাটা অব্যাহত থাকে।

সরেজমিনে পরিদর্শনে ওই এলাকায় ৪৫ ফুট দৈর্ঘ্য ও আট ফুট উঁচু পাহাড় কাটার প্রমাণ মেলে উল্লেখ করে তিনি বলেন, “বেলাল নিজের ঘর তৈরির জন্য পাহাড় কাটার কথা বললেও এটি সরকারি খাস জমি হিসেবে প্রমাণ মিলেছে।”