২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চন্দনাইশে মাইক্রোবাস চাপায় রিকশা আরোহী নিহত

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় মাইক্রোবাস চাপায় একজন নিহত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2017, 03:54 PM

Updated : 19 Aug 2022, 05:13 PM

নিহত ফরিদ উদ্দিন (৩৫) উপজেলার সাতবাড়িয়া নগরপাড়া এলাকার বাসিন্দা।

শুক্রবার দুপুরে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দেওয়ান হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে জানান হাইওয়ে পুলিশ দোহাজারি থানার পরিদর্শক মো. মিজানুর রহমান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ফরিদ রিকশা করে যাচ্ছিলেন। এসময় কক্সবাজারমুখী দ্রুতগামী একটি নোহা মাইক্রোবাস ওই রিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ফরিদ মারা যায়।

দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও মাইক্রোবাসটি আটক করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা মিজান।