২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ট্রাকচাপায় নারী নিহত

চট্টগ্রাম নগরীতে ট্রাকচাপায় এক নারী নিহত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2017, 11:40 AM

Updated : 19 Aug 2022, 05:13 PM

আনুমানিক ৪৫ বছর বয়সী ওই নারীর নাম-পরিচয় জানা যায়নি।

বৃহস্পতিবার গভীর রাতে নগরীর খুলশী থানাধীন জিইসি মোড়ে ওই দুর্ঘটনা ঘটে বলে জানান খুলশী থানার এসআই বাবলু কুমার পাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, ওই নারীর পরনে লাল-গোলাপী ও সাদা রংয়ের প্রিন্টের সুতি শাড়ি রয়েছে।

“জিইসি থেকে এমইএস কলেজমুখী জাকির হোসেন সড়কে রাস্তা পার হওয়ার সময় ট্রাকের সামনে পড়ে যায়। এসময় ট্রাকচাপায় ঘটনাস্থলেই তিনি মারা যান।”

লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান এসআই বাবলু।