২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফটিকছড়িতে চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামের ফটিকছড়িতে চোরাই তিনটি মোটরসাইকেল জব্দ করেছে র‌্যাব; গ্রেপ্তার করা হয়েছে তিন যুবককে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2017, 06:23 PM

Updated : 11 Oct 2022, 02:20 PM

বৃহস্পতিবার দুপুরে ফটিকছড়ির বাবুনগর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- মো. ফজলুল করিম (২৫), রবিউল হোসাইন চৌধুরী ওরফে সজীব (২০) ও মহিন উদ্দিন ওরফে মহিন (২৫)।

গ্রেপ্তাররা চোরাই মোটরসাইকেল কেনাবেচায় জড়িত বলে র‌্যাব-৭ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, চট্টগ্রাম-খাগড়াছড়ি বাবুনগর এলাকায় ভাই ভাই মোটর সার্ভিসিং সেন্টারে অভিযান চালিয়ে ১৫০ সিসির একটি অ্যাপাচি, একটি পালসার ও ১২৫ সিসির ডিসকভার মোটারসাইকেল জব্দ করা হয়।

মোটরসাইকেলগুলোর সঠিক কাগজপত্র দেখাতে না পারায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।