২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে নয় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৫

চট্টগ্রাম শহরে নয় হাজার ইয়াবাসহ পাঁচ মাদক বিক্রেতা গ্রেপ্তার হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2017, 01:44 PM

Updated : 12 Apr 2022, 12:04 AM

বুধবার কোতোয়ালী ও সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক (গোয়েন্দা) জিল্লুর রহমান জানিয়েছেন।

এরা হলেন- মোছাম্মৎ গুল নাহার বেগম (৩০), সালাম (৪২), মোস্তফা (৪৫), নুর কালাম (২৭) ও মো. মহিবুল্লাহ (২৭)।

জিল্লুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নিউ মার্কেট এলাকা থেকে গুল নাহার ও সালামকে আটক করা হয়।

“পরে তাদের কাছ থেকে পাওয়া মাংসের বাটিতে বিশেষ কৌশলে রাখা চার হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তারা ইয়াবাগুলো টেকনাফ থেকে চট্টগ্রাম নিয়ে আসেন।”

এদিকে রাত ১১টার দিকে নগরীর ব্রিজঘাট এলাকায় অভিযান চালিয়ে চার হাজার ১০০ পিস ইয়াবাসহ মোস্তফা ও নুর কালামকে গ্রেপ্তার করা হয়।

জিল্লুর জানান, মোস্তফা ও কালাম দুই বাই। তারা কিশোরগঞ্জ থেকে টেকনাফ গিয়েছিলেন ইয়াবা সংগ্রহ করতে।

এদিকে সদরঘাট থানার উত্তর নালাপাড়া থেকে মহিবুল্লাহ (২৭) নামে এক যুবককে এক হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে কোতোয়ালী ও সদরঘাট থানায় আলাদা তিনটি মামলা হয়েছে।