চট্টগ্রামে ইয়াবা বিক্রির অভিযোগে শিক্ষার্থীর কারাদণ্ড
চট্টগ্রামে এক কলেজ শিক্ষার্থীকে ইয়াবা বিক্রির অভিযোগে গ্রেপ্তারের পর তাকে দুই সপ্তাহের কারাদণ্ডের আদেশ দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
ফাইল ছবি
রাজা রাউজানের গহিরা ডিগ্রি কলেজের স্নাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থী। সে রাউজান উপজেলার গহিরা এলাকার মো. মিয়ার ছেলে।
বায়েজিদ থানার ওসি মো. মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “১০টি ইয়াবাসহ গ্রেপ্তারের পর রাজাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফোরকান এলাহীর ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে ১৪ দিনের কারাদণ্ডের আদেশ দেন।”
রাজা নগরীর ষোলশহরের মেয়র গলি এলাকায় থাকেন বলে জানান ওসি মহসিন।
