চট্টগ্রামে ১ কেজি আফিমসহ গ্রেপ্তার ৩
চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থেকে এক কেজি ১০০ গ্রাম আফিমসহ তিনজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে চান্দগাঁও আবাসিক এলাকার জে ব্লকে এ অভিযান চালানো হয় বলে পুলিশ জানিয়েছে।
একটি বাসা থেকে এক কেজি একশ গ্রাম আফিসসহ তিনজনকে আটকের বিষয়টি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মীর্জা সায়েম মাহমুদ।
তিনি বলেন, আরও মাদক উদ্ধারে অভিযান অব্যাহত আছে।
তাৎক্ষণিকভাবে আটকের নাম জানাতে পারেননি এই পুলিশ কর্মকর্তা।
