চট্টগ্রামে পিকআপের ধাক্কায় অটোরিকশা চালক নিহত
চট্টগ্রামের পটিয়া ক্রসিং মোড়ে পিকআপ ভ্যানের ধাক্কায় এক অটোরিকশা চালক নিহত হয়েছেন।
নিহতহ মো. মহিউদ্দিন (২৫) বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের নুরুল ইসলামের ছেলে।
সোমবার ভোরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ভেল্লাপাড়া ক্রসিং মোড়ে মহিউদ্দিনের অটোরিকশাকে সামনে থেকে ধাক্কা দেয় ওই পিকআপ।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আবদুল হামিদ জানান, গুরুতর আহত অবস্থায় অটোচালক মহিউদ্দিনকে সকাল ৭টায় হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
