চট্টগ্রামে নকল পণ্য বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা
চট্টগ্রামে নকল পণ্য বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার সীতাকুণ্ড বাজারের মেসার্স সীতাকুণ্ড হার্ডওয়্যারকে দশ হাজার টাকা জরিমানা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিন।
রুহুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সীতাকুন্ড হার্ডওয়্যারে নলকূপের একটি যন্ত্র (চেকবালব) ‘আরএফএল’ এর নামে বিক্রি করা হচ্ছিল।
“অভিযোগ পেয়ে আমরা আরএফএলের চেকবালব এবং ওই দোকানে বিক্রি করা নকল চেকবালব পরীক্ষা করে এর সত্যতা পাই। পরে দোকান মালিক কানাই লাল দেবনাথকে দশ হাজার টাকা জরিমানা করা হয়।”
