২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের বাংলাবাজারে সংঘর্ষে আহত ৫

চট্টগ্রামের বাংলাবাজার ঘাটে আধিপত্য বিস্তার নিয়ে দুইপক্ষের সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2017, 09:42 PM

Updated : 19 Aug 2022, 04:47 PM

রোববার বিকালে সদরঘাট থানার কর্ণফুলী নদীর বাংলাবাজার ঘাটে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

সদরঘাট থানার পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘাটের দখল ও আধিপত্য নিয়ে দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে সংঘর্ষে লিপ্ত উভয় পক্ষ পালিয়ে যায়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মো. শাহাবউদ্দিন জানান, সংঘর্ষের ঘটনায় আহত পাঁচজনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাদের শরীরে লাঠির আঘাতের চিহ্ন রয়েছে।