২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের পতেঙ্গায় বাসের ধাক্কায় এক বৃদ্ধ ভিক্ষুক নিহত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2017, 10:44 PM

Updated : 19 Aug 2022, 04:45 PM

আনুমানিক ৭০ বছর বয়সী ওই বৃদ্ধের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

শুক্রবার সন্ধ্যায় পতেঙ্গার জেএম গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান পতেঙ্গা থানার এসআই মো. মামুনুর রশিদ।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জেএম গেইট সংলগ্ন সড়ক পার হতে গিয়ে সন্ধ্যার দিকে ওই ভিক্ষুক চার নম্বর গাড়ির নিচে চাপা পড়ে।

গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় চালক পালিয়ে গেলেও বাসটি আটক করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।