২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ১২ দোকানকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, মূল্য তালিকা না টাঙানোর অপরাধে তিন আলাদা অভিযানে চট্টগ্রামের ১২টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৩৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2017, 06:34 PM

Updated : 19 Aug 2022, 04:46 PM

শুক্রবার চট্টগ্রাম নগরীর কর্ণফুলি মার্কেট, চৌমূহনী, আগ্রাবাদ, পাহাড়তলী বাজার ও কর্ণফুলি কমপ্লেক্সে এ অভিযান পরিচালনা করে চট্টগ্রাম জেলা প্রশাসন।

কর্ণফুলি মার্কেট, চৌমূহনী ও আগ্রাবাদে ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুস সামাদ শিকদার।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মেয়াদোত্তীর্ণ ঘি বিক্রি করায় কর্ণফুলি মার্কেটের আহমদ স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া মূল্য তালিকা না টাঙানো ও নির্ধারিত দামের চেয়ে পণ্যমূল্য বেশি আদায় করায় আগ্রাবাদ ও চৌমূহনীর পাঁচ প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান তিনি।

এদিকে নগরীর পাহাড়তলী বাজারে মূল্য তালিকা না টাঙানো, বেশি দাম আদায়সহ কয়েকটি অপরাধে চার দোকানকে ১১ হাজার টাকা জরিমানা করেন আরেকটি ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট নাইমা ইসলাম।

এছাড়া বিএসটিআইর অনুমোদনবিহীন পরিমাপক যন্ত্র ব্যবহার না করায় নগরীর দুই নম্বর গেট এলাকার কর্ণফুলি কমপ্লেক্সের দুই দোকানিকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

এ অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম।