২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তালিকার চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করায় জরিমানা

মূল্য তালিকার চেয়ে বেশি দামে চিনি ও ছোলা বিক্রির অভিযোগে চট্টগ্রামের তিন মুদি দোকানিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2017, 02:53 PM

Updated : 11 Apr 2022, 11:41 PM

চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মোরাদ আলী জানান, শুক্রবার মধ্যম হালিশহর এলাকায় অভিযান চালিয়ে ওই তিন দোকানিকে পাঁচ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “তাদের দোকানে ঝোলানো মূল্য তালিকায় চিনি ৬২ টাকা ও ছোলা ৮২ টাকা কেজি লেখা থাকলেও ক্রেতাদের কাছ থেকে তারা চিনিতে ৬৫ টাকা এবং ছোলায় ৮৬ টাকা করে আদায় করছিল।

এছাড়া পোড়া তেল ব্যবহার করে ইফতার সামগ্রী তৈরি এবং দোকানে মূল্য তালিকা না রাখায় দুই ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান।