২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে নদীতে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

চট্টগ্রামের আনোয়ারায় শঙ্খ নদীতে নিখোঁজ হওয়ার একদিন পর এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2017, 03:58 PM

Updated : 19 Aug 2022, 04:44 PM

নিহত মনির হোসেন (২৫) বরুমছড়া ইউনিয়নের ভরারচর এলাকার নুরুল ইসলামের ছেলে।

সোমবার সকালে নদীতে মাছ ধরার সময় তলিয়ে যান বাক প্রতিবন্ধী মনির হোসেন।

বরুমছড়া ইউনিয়নের চেয়ারম্যান মো. শাহাদাৎ হোসেন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল নয়টার দিকে ভরারচর এলাকায় চিড়িংর পোনা ধরার সময় নদে তলিয়ে যান মনির।

“ফায়ার সার্ভিসের কর্মীরা সোমবার চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে মঙ্গলবার সকালে জুঁইদণ্ডী ইউনিয়নের কাছাকাছি গোদারপাড় এলাকায় মনিরের লাশ ভেসে উঠে। পরে স্থানীয়দের সহায়তায় লাশটি উদ্ধার করা হয়।”

মঙ্গলবার সকালে জানাজা শেষে ভরারচরে মনিরের লাশ দাফন করা হয় বলে জানান শাহাদাৎ হোসেন।