চট্টগ্রামে পুড়েছে তুলার গুদাম
চট্টগ্রামে একটি গার্মেন্ট কারখানার তুলার গুদাম আগুনে পুড়ে গেছে।
ছবি: প্রতীকী
চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রুপম কান্তি বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ৬টার দিকে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে পটিয়া ও লামার বাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে সকাল ৯টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।
আগুনে ওই প্রতিষ্ঠানের প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান রুপম।
