২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সীতাকুণ্ডে ট্রাকচাপায় তরুণ নিহত

চট্টগ্রামে ট্রাকচাপায় এক তরুণের মৃত্যু ঘটেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2017, 06:41 PM

Updated : 19 Aug 2022, 04:34 PM

বুধবার সকালে সীতাকুণ্ড উপজেলার শীতলপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত সোহেল খান (২৬) একেএস স্টিল মিলের স্কেভেটর চালকের সহকারী ছিলেন। তিনি পিরোজপুরের নেছারাবাদ উপজেলার শেহাংগল গ্রামের শাহ আলমের ছেলে।

হাইওয়ে পুলিশের বারআউলিয়া ফাঁড়ির পরিদর্শক সালেহ আহমেদ পাঠান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে কর্মস্থলে যাওয়ার জন্য রাস্তা পারাপারের সময় ঢাকামুখী একটি ট্রাকের চাপায় সোহেল নিহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, লেগুনা থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় ঢাকাগামী একটি দ্রুতগামী ট্রাক সোহেলকে ধাক্কা দিলে তিনি মাটিতে পড়ে যান। এসময় পেছনে থাকা দ্রুতগামী অন্য একটি ট্রাক সোহেলকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

তবে অন্য একটি ট্রাকের ধাক্কা দেওয়ার বিষয়টি পুলিশের জানা নেই বলে জানান পুলিশ কর্মকর্তা সালেহ আহমেদ।

তিনি জানান, চাপা দেওয়া ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালককে আটক করা যায়নি।