২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষতিকর উপাদানে আইসক্রিম তৈরি, জেল-জরিমানা

স্বাস্থ্যের জন্য ক্ষতিকর উপাদান দিয়ে আইসক্রিম তৈরির দায়ে চট্টগ্রামে এক কারখানাকে জরিমানা ও এক ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2017, 06:21 PM

Updated : 11 Oct 2022, 01:58 PM

মঙ্গলবার সীতাকুণ্ড পৌরসভার দক্ষিণ ইদিলপুর যোবাইদা মাদ্রাসা রোড এলাকায় রূপালি আইস ফ্যাক্টরিতে উপজেলার সহকারি কমিশনার (ভূমি) রুহুল আমিনের নেতৃত্বে অভিযান চালানো হয়।

রুহুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কারখানায় দুটি মেশিনের একটি মালিক নিজে ব্যবহার করতেন ও অন্যটি আরেকজনকে ভাড়া দিয়েছিলেন।

“ওই কারখানায় মানবদেহের জন্য ক্ষতিকর ঘনচিনি, সাইট্রিক এসিড, কাপড়ের রং ও অ্যারারুট দিয়ে আইসক্রিম তৈরি হচ্ছিল। কারখানার পরিবেশও ছিল অত্যন্ত নোংরা।

“এসব অপরাধে কারখানার মূল মালিককে ৫০ হাজার টাকা জরিমানা ও দেড় হাজার আইসক্রিম ধ্বংস করা হয়। মেশিন ভাড়া নেওয়া অপরজনকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।”