২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ২০০০ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

চট্টগ্রামে দুই হাজার ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2017, 02:13 PM

Updated : 19 Aug 2022, 04:34 PM

সোমবার গভীর রাতে নগরীর বায়েজিদ বোস্তামি থানা এলাকার টেক্সটাইল মোড় থেকে মো. হোসেন (৩৪) নামের ওই যুবককে গ্রেপ্তার করা হয় বলে ওসি মোহাম্মদ মহসিন জানান।

তিনি বলেন, “হোসেনের বাড়ি কক্সবাজারের উখিয়া উপজেলায়। প্রাথমিক জিজ্ঞাসাবদে সে বলেছে, বাপ্পি নামে উখিয়ার এক ব্যক্তি ইয়াবাগুলো দিয়ে তাকে চট্টগ্রাম পাঠিয়েছে।”

ওসি বলেন, আগে চট্টগ্রামের ইছানগর এলাকায় একটি ফিশিং কোম্পানিতে কাজ করলেও দ্রুত বড়লোক হওয়ার আশায় মাস ছয়েক আগে ইয়াবা পাচারে জড়িয়ে পড়েন বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন হোসেন।

তার কাছ থেকে ‘কয়েকজনের নাম’ পাওয়া গেছে জানিয়ে ওসি মহসিন বলেন, “এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। যাদের নাম পাওয়া গেছে তাদের খোঁজ চলছে।”