আতরের বাক্সে সাড়ে ৪ হাজার ইয়াবা
চট্টগ্রাম নগরীর রেয়াজুদ্দিন বাজারে একটি আতরের দোকান থেকে সাড়ে চার হাজার ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে বাজারের এসএস সেন্টার নামে ভবনের দোতলায় ইকবাল হোসেনের মালিকানাধীন দোকান থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (দক্ষিণ) মির্জা সায়েম মাহমুদজানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই দোকানে অভিযান চালানো হয়। আতরের বাক্সের ভেতরে এসব ইয়াবা পাচারের জন্য রাখা হয়েছিল।
গ্রেপ্তার মোহাম্মদ গফুর (২৪) ওই দোকানের কর্মচারী। দোকান মারিক ইকবাল হোসেন পলাতক বলে জানান পুলিশ কর্মকর্তা সায়েম।
