সিআইইইতে হ্যাকাথন কর্মশালা
তথ্যপ্রযুক্তি ভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণকে উৎসাহিত করতে চট্টগ্রাম ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ) অনুষ্ঠিত হয়েছে হ্যাকাথন কর্মশালা।
বৃহস্পতিবার সিআইইউর জামালখান ক্যাম্পাসে আয়োজিত এ কর্মশালা প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থবিজ্ঞান, ইলেকট্রনিক এবং যোগাযোগ প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক আরিফ ইফতেখার।
তিনি বলেন, পার্শ্ববর্তী দেশ ভারত ও থাইল্যান্ডে বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেই প্রকৌলশ অনুষদের শিক্ষাথীরা সরাসরি শিল্পে কাজ করার যোগ্যতা অর্জন করে।
“একাডেমি ও শিল্পের মধ্যে পার্থক্য আছে। পরীক্ষায় শুধু সিজিপিএ ৪ পেলে হবে না, যাদের পরীক্ষায় ভালো সিজিপিএর পাশাপাশি প্রতিযোগিতায় অংশ নেওয়ার অভিজ্ঞতা আছে, তারা অন্য শিক্ষার্থীদের চেয়ে এগিয়ে থাকবে।”
সিআইইউর প্রকৌশল অনুষদের শিক্ষক ড. আসিফ ইকবালের সঞ্চালনায় কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রকৌশল ও কম্পিউটার বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. রেজাউল হক খান, সিএসই বিভাগের প্রধান আতিকুর রহমান।
এছাড়া উপস্থিত ছিলেন ইটিই বিভাগের প্রধান এমরান হারুন, ইইই বিভাগের প্রধান রুবেল সেনগুপ্ত, প্রকৌশল অনুষদের শিক্ষক মো. সাজ্জাতুল ইসলাম ও গোলাপ কান্তি দে।
