২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে খালের উপর ১৫ ভাসমান উচ্ছেদ

চট্টগ্রামে খালের উপর অবৈধভাবে নির্মিত ১৫টি ভাসমান দোকান উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি)।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2017, 08:56 PM

Updated : 19 Aug 2022, 04:30 PM

মঙ্গলবার নগরীর চান্দগাঁও থানার মোহরা এলাকায় সিসিসির ভ্রাম্যমাণ আদালত এসব দোকান উচ্ছেদ করে।

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন সিসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজিদা শরমিন।

সিসিসির ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী মো. জাফর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চান্দগাঁও থানার মোহরা ওয়ার্ডের কাজীরহাট থেকে পল্টনিয়া মসজিদ পর্যন্ত বামনশাহী খালের উপর নির্মিত ১৫টি দোকান উচ্ছেদ করা হয়েছে।

এছাড়া নগরীর মেহেদীবাগ ও এম এম আলী সড়কের ফুটপাত থেকেও কয়েকটি দোকান উচ্ছেদ করা হয়েছে বলে জানান জাফর।