২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অর্ধশতাধিক ব্যাটারিচালিত রিকশা জব্দ

চট্টগ্রামের পাঁচলাইশে একটি গ্যারেজে অভিযান চালিয়ে ৫২টি ব্যাটারিচালিত রিকশা জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2017, 08:53 PM

Updated : 19 Aug 2022, 04:16 PM

রোববার চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) ভ্রাম্যমাণ আদালতের ওই অভিযানে ফুটপাত দখল করে রাখায় সাত দোকানকে জরিমানাও করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন সিসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজিদা শরমিন।

ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারি মো. জাফর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পাঁচলাইশ থানার বিবিরহাট এলাকার আবদুল মজিদ নামের একজনের গ্যারেজে অভিযান চালিয়ে অবৈধ রিকশাগুলো পাওয়া যায়।

এছাড়া নগরীর খাতুনগঞ্জ এলাকার ফুটপাত ও নালা দখল করে দোকানের মালামাল রাখায় সাত দোকানিকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান তিনি।

অভিযানে ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।