২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙ্গুনিয়ায় পুড়ল কাপড়ের দোকান

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লেগে একটি কাপড়ের দোকান পুড়ে গেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2017, 12:54 PM

Updated : 19 Aug 2022, 04:16 PM

শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে রানীর হাটের একটি চারতলা ভবনের নিচতলার ওই দোকানে আগুন লাগে বলে ফায়ার সার্ভিসের চট্টগ্রাম অঞ্চলের উপ-সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন জানান।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের হাটহাজারী ও রাউজান স্টেশনের দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

দোকানটি পুড়ে ভেতরে থাকা মালামালসহ আনুমানিক তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জসিম জানিয়েছেন।

এ ঘটনায় কেউ হতাহত হয়নি।