২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে নদীতে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সাঁতার কাটার সময় নদীতে ডুবে এক শিশু মারা গেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2017, 08:19 PM

Updated : 11 Apr 2022, 11:21 PM

নিহত মোহাম্মদ ইফতেখার (১০) রাঙ্গুনিয়া পৌর সদরের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ ইস্কান্দারের ছেলে।

রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা দুলাল চন্দ্র নাথ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার ইছাখালী নদীতে ইফতেখার ও তার দুই বন্ধু গোসল করতে নামে।

তাদের মধ্যে সাঁতার শেষে দুজন তীরে উঠতে পারলেও ইফতেখার পানিতে তলিয়ে যায়।

তিনি বলেন, খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল নদীতে তল্লাশি চালিয়ে বেলা আড়াইটার দিকে ইফতেখারের লাশ উদ্ধার করে।