২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিআইইউর ওপেন ডে অনুষ্ঠিত

বিভিন্ন আয়োজনে পালিত হয়েছে চিটাগাং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) সপ্তম ‘ওপেন ডে’।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2017, 08:53 PM

Updated : 11 Apr 2022, 11:20 PM

বুধবার সিআইইউর জামাল খান ক্যাম্পাসে অনুষ্ঠিত ওপেন ডে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক মাহফুজুল হক চৌধুরী।

অনুষ্ঠানে উপাচার্য বলেন, ঘরে বসে বিশ্বমানের পড়াশোনার সুযোগ সৃষ্টি করেছে সিআইইউ। এখানে আমেরিকান কর্নার, ব্রিটিশ কাউন্সিল ও সিআইইউর নিজস্বসহ রয়েছে তিনটি বিশ্বমানের লাইব্রেরি।

শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে সিআইইউতে সংখ্যা নয়, গুণগত মান বিবেচনা করা হয় মন্তব্য করে অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, “আজকের দিনটি বিশ্ববিদ্যালয়ে আপনাদের সবার জন্য উম্মুক্ত, এখানে বিদ্যমান সুযোগ-সুবিধাগুলো প্রত্যক্ষ করে নিজেদের সন্তান ভর্তি করানোর ব্যাপারে আপনারা সিদ্ধান্ত নিন।”

অনুষ্ঠানে অন্যদের মধ্যে প্রতিষ্ঠানটির প্রকৌশল ও কম্পিউটার বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. রেজাউল হক খান, ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক নুরুল আবসার নাহিদ, আইন অনুষদের সমম্বয়ক অধ্যাপক মো. জাকির হোসেন, ব্যবসায় অনুষদের উপদেষ্টা অধ্যাপক এম আইয়ূব ইসলাম, ইংরেজি বিভাগের অধ্যাপক কাজী মোস্তাইন বিল্লাহ বক্তব্য রাখেন।

ওপেন ডে উপলক্ষে স্পট অ্যাডমিশন ও সিআইইউ ক্যাম্পাস ঘুরে দেখার সুযোগ। নতুন শিক্ষার্থীদের নানা তথ্য দিয়ে সাহায্য করার জন্য স্থাপন করা হয় একটি আলাদা বুথ।