২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ২৭ টন জাটকা জব্দ

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে দুটি মাছ ধরার ট্রলার থেকে ২৭ টন জাটকা জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2017, 07:20 PM

Updated : 11 Oct 2022, 01:43 PM

বুধবার দুপুরে সদরঘাট এক নম্বর বয়ার কাছে অবস্থানরত ট্রলার দুটিতে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মোরাদ আলী পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এসব জাটকা জব্দ করে।

মোরাদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এমভি উষা নামের ট্রলারে সাত টন এবং এমভি সি হার্ট ওয়ান নামের ট্রলারে ২০ টন জাটকা পাওয়া গেছে।

মৎস্য আইন অমান্য করায় এবং সরকারি কাজে বাধা দেয়ায় ট্রলার দুটি বাজেয়াপ্ত করা হয়েছে বলেও জানান তিনি।