২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বাস-অটোরিকশা সংঘর্ষে দুইজন নিহত

চট্টগ্রামে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2017, 04:35 PM

Updated : 11 Apr 2022, 11:20 PM

বুধবার দুপুরে হাটহাজারী উপজেলার চাড়িয়ায় এ দুর্ঘটনায় আহত হয়েছেন চারজন।

নিহতরা হলেন- ফটিকছড়ি উপজেলার দুষখোলা এলাকার পরিতোষ নাথের ছেলে নারায়ণ নাথ (২৫) এবং একই উপজেলার শান্তিরহাট এলাকার পেয়ার ইসলাম (৫৩)। দুজনই অটোরিকশার যাত্রী ছিলেন বলে পুলিশ জানিয়েছে।

হাটহাজারী থানার এসআই তৌহিদুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেলা সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে আঞ্চলিক ইজতেমা মাঠের পাশে বোর্ড স্কুলের কাছে শহরমুখী একটি বাস ও নাজিরহাটমুখী অটোরিকশার সংঘর্ষ হয়।

“এতে ঘটনাস্থলেই একজন এবং হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার  পর আরেকজনের মৃত্যু হয়।

আহতদের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে। এরা হলেন- অটোরিকশার চালক মোহাম্মদ শফি (৩৫), ভুবন নাথ (৪০) এবং আনজুলা সওদাগর (৬০)।