২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বিদ্যুতের তারে জড়িয়ে যুবকের মৃত্যু

নগরীর ষোলশহর এলাকায় বিদ্যুতের তারে জড়িয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2017, 08:15 PM

Updated : 19 Aug 2022, 03:59 PM

শনিবার বিকালে পাঁচলাইশ থানাধীন ষোলশহর দুই নম্বর গেইট মসজিদ গলি এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান সাইফুল ইসলাম (২০)।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক রসিক চাকমা বলেন, “রাস্তায় পড়ে থাকা তারে জড়িয়ে আহত হওয়ার পর তাকে হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

সাইফুল মসজিদ গলি এলাকার মমতাহুল ইসলামের ছেলে।