২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই হোটেল ও ৯ অটোরিকশা চালকের জরিমানা

অপরিচ্ছন্ন পরিবেশ ও মূল্য তালিকা না থাকায় দুটি হোটেলকে এবং ড্রাইভিং লাইসেন্স না থাকায় নয় অটোরিকশা চালককে মোট ২৯ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2017, 07:35 PM

Updated : 11 Apr 2022, 11:09 PM

বুধবার চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান বিন আলী ও তাহমিনা আক্তার এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে নগরীর ফকিরহাট এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশ ও মূল্য তালিকা না থাকায় ফুড রেস্তোরাঁকে পাঁচ হাজার টাকা এবং হোটেল নূর-এ-আজমীরকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

পাশাপাশি নগরীর সিআরবি এলাকায় সিএনজিচালিত অটোরিকশার চালকদের ড্রাইভিং লাইসেন্স যাচাইয়ের সময় লাইসেন্স না থাকায় নয়জন চালককে মোট ২১ হাজার টাকা জরিমানা করা হয়।