সীতাকুণ্ডে ৩০০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ২
চট্টগ্রামের সীতাকুণ্ডে ৩০০ গ্রাম হেরোইনসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
রোববার রাতে উপজেলার বড় দারোগার হাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওজন স্কেলের সামনে থেকে ওই দুইজনকে গ্রেপ্তার করা হয় বলে সোমবার র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
গ্রেপ্তার দুজন হলেন- মোহাম্মদ শরিফ (২০) ও একেএম শহিদুল ইসলাম লাভলু (৪৯)।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ওজন স্কেলের কাছে মাদক বিক্রেতাদের জড়ো হওয়ার খবরে সেখানে অভিযান চালায় র্যাব।
সেখানে শরিফ ও লাভলুর শরীর তল্লাশি করে ৩০০ গ্রাম হেরোইন ও ‘মাদক বিক্রির’ ৭৬ হাজার টাকা পাওয়া যায় বলে জানানো হয়েছে র্যাবের পক্ষ থেকে।
