২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইডিইউর কোষাধ্যক্ষ সামস উদ দোহা

চট্টগ্রামের বেসরকারি ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির (ইডিইউর) কোষাধ্যক্ষ পদে নিয়োগ পেয়েছেন অধ্যাপক সামস উদ দোহা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2017, 08:42 PM

Updated : 11 Apr 2022, 11:07 PM

শনিবার ইডিইউর এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের পাঠানো এক চিঠিতে অধ্যাপক সামস উদ দোহাকে ট্রেজারার পদে নিয়োগে রাষ্ট্রপতির সম্মতি থাকার বিষয়টি জানানো হয়।

চট্টগ্রাম সরকারি সিটি কলেজের সাবেক অধ্যক্ষ সামস উদ দোহা ৩৩ বছর সরকারি চাকরি করেন। এই সময় তিনি চট্টগ্রামের বিভিন্ন কলেজে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।

সর্বশেষ তিনি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগং (ইউএসটিসি) এ পাঁচ বছর রেজিস্ট্রার পদে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন।