২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ‘গাড়িচাপায়’ ৩ নারী নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই এলাকায় ‘গাড়িচাপায়’ তিন নারীর মৃত্যুর খবর পাওয়া গেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2017, 11:44 AM

Updated : 11 Oct 2022, 01:30 PM

নিহত সাজেদা বেগম (৪৫), এয়ারা বেগম (৬৫) ও পিয়ারা বেগমের (৪৫) বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার কাশিনগর গ্রামে।

হাইওয়ে পুলিশ জোরারগঞ্জ ফাঁড়ির কর্মকর্তা ফরিদ উদ্দিন জানান, রোববার রাত পৌনে ১টার দিকে দক্ষিণ সোনা পাহাড় চৈতন্য হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

“তিন নারী রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির কোনো গাড়ির নিচে চাপা পড়েন বলে ধারণা করা হচ্ছে। তবে 

কোন গাড়ি তাদের চাপা দিয়েছে তা শনাক্ত করা যায়নি।”

নিহতরা স্থানীয় একটি মাজারের বার্ষিক ওরশে যোগ দিতে ব্রাহ্মণবাড়িয়া থেকে মিরসরাই এসেছিলেন বলে পুলিশ কর্মকর্তা ফরিদ জানিয়েছেন।