চট্টগ্রাম বন্দরে ৭ লাইটারেজকে জরিমানা
বন্দর চ্যানেলে প্রতিবন্ধকতাসহ বিভিন্ন অপরাধে সাত লাইটারেজ জাহাজকে এক লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার চট্টগ্রাম বন্দর ম্যাজিস্ট্রেট রোকেয়া পারভীন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত জরিমানা করার পাশাপাশি তিনটি জাহাজের কাছ থেকে বকেয়া তিন লাখ ৩৭ হাজার ৭৮০ টাকা আদায় করেছে।
রোকেয়া পারভীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চ্যানেলে বড় জাহাজ চলাচলের সময় প্রতিবন্ধকতা সৃষ্টি, মাস্টার ছাড়া জাহাজ চালানো, নিরাপত্তা সরঞ্জাম না থাকা, বে ক্রসিং অতিক্রমের অনুমতি না থাকায় সাত জাহাজকে জরিমানা করা হয়।
জাহাজগুলো হল- এমভি আনছারী-০২, এমভি রাকিব চৌধুরী, এমভি ইব্রাহীম খলিল-০১, এমভি জীবন আরাফাত, এমভি বর্ষণ-০৪, এমভি বিবি-১১৪৪ ও এমভি রিয়া আঁচল।
এমভি ইব্রাহীম খলিল-০১, এমভি বর্ষণ-০৪ ও এমভি এস আলম নামক তিন লাইটারেজ থেকে বকেয়া বাবদ তিন লাখ ৩৭ হাজার ৭৮০ টাকা আদায় করা হয়।
