চট্টগ্রামে নলকূপ বসাতে গিয়ে দুর্ঘটনায় মিস্ত্রির মৃত্যু
চট্টগ্রামের হালিশহরে গভীর নলকূপ বসাতে গিয়ে পাইপের আঘাতে এক মিস্ত্রির মৃত্যু হয়েছে।
নিহত সাইফুল ইসলাম (৩৩) নগরীর ডাবলমুরিং থানার লেদুয়া বাবুর্চির বাড়ির মৃত আমিনুলের হকের ছেলে।
বুধবার বিকালে হালিশহরের শান্তিবাগ আবাসিক এলাকার ৮ নম্বর রোডে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
সাইফুলের সহকর্মী শহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গভীর নলকূপ বসানোর সময় লোহার একটি পাইপ রশি ছিড়ে মাথায় পড়লে আহত হন সাইফুল।
গুরুতর অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন বলে জানান মেডিকেল পুলিশ ফাঁড়ির নায়েক মো. শহিদুল।
