২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হালিশহরে পুড়ল কাঁচা ঘর

চট্টগ্রামের হালিশহরে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লেগে পাঁচটি কাঁচা বসতঘর পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2017, 12:21 PM

Updated : 19 Aug 2022, 03:39 PM

Image
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বিভাগীয় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর সত্যপ্রিয় বড়ুয়া জানান, বুধবার ভোর ৫টার দিকে দক্ষিণ হালিশহরের বিজিএমইএ হাসপাতালের পাশে একটি ঘরে আগুন লাগে এবং পরে তা ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় কেউ হতাহত হননি জানিয়ে সত্যপ্রিয় বলেন, অগ্নিকাণ্ডে চার লাখ টাকার ক্ষতি হয়েছে।