২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সীতাকুণ্ডে মহাসড়কে চলাচল করা ২০ লেগুনা জব্দ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে ড্রাইভিং লাইসেন্স ছাড়া চলাচল করা ২০টি লেগুনা জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2017, 07:54 PM

Updated : 11 Apr 2022, 10:55 PM

মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রুহুল আমীন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অভিযানে মহাসড়কে চলাচল নিষিদ্ধ আটটি নছিমন আটক করা হয়। এছাড়া ৩০টি ভ্যাটারি চালিত রিকশা থেকে ৮০টি ব্যাটারি জব্দ করা হয়।

রুহুল আমীন জানান, অভিযানকালে মহাসড়কে চলাচলকারী ৭০ শতাংশ লেগুনা চালকের ড্রাইভিং লাইসেন্স ছিল না। আর যাদের ছিল তাদের অধিকাংশের জাল ছিল।