চট্টগ্রামে ৪০ হাজার ইয়াবাসহ ট্রাকচালক আটক
চট্টগ্রামের শাহ আমানত সেতু এলাকা থেকে ৪০ হাজার ইয়াবাসহ একটি পিকআপ আটক করার খবর জানিয়েছে পুলিশ।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার রাতে বাকলিয়া থানার শাহ আমানত সেতু সংলগ্ন সিডিএ শৌচাগারের সামনে থেকে পি-কাপটি আটক করা হয়।
এঘটনায় ওমর ফারুক (২০) নামে একজনকে আটক করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগে থেকে খবর পেয়ে গোয়েন্দা পুলিশের একটি দল রোববার রাতে শাহ আমানত সেতু এলাকায় ট্রাকটি আটক করে।
এসময় ট্রাক চালক ওমর ফারুকের কাছে থাকা একটি ব্যাগের ভেতর থেকে ৪০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
ওমর ফারুকের বিরুদ্ধে বাকলিয়া থানায় মাদক আইনে একটি মামলা করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
