চট্টগ্রামে পুড়ল গ্যারেজ, বসত ঘর
চট্টগ্রামের ভাটিয়ারিতে আগুনে পুড়ে গেছে অটোরিকশার একটি গ্যারেজ ও পাঁচটি বসত ঘর।
রোববার গভীর রাতে হাটহাজারি থানার ভাটিয়ারি হাসনাবাদ রোডে এ অগ্নিকাণ্ড ঘটে বলে চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা বিষু দাশ জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ব্যাটারি চালিত অটো রিকশার গ্যরেজটিতে ব্যাটারি চার্জ দেওয়ার সময় রাত সোয়া ২টার দিকে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের দুটি গাড়ি গিয়ে রাত সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে গ্যারেজে থাকা ১৩টি অটোরিকশা এবং পাশের পাঁচটি বসতঘর পুরে অন্তত ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিস কর্মকর্তা বিষু জানিয়েছেন।
